নওগাঁসংবাদ সারাদেশ

১৫ দিনেও কোন খোঁজ নেই মাদ্রাসাছাত্র আবু সাঈদের

নওগাঁ  প্রতিনিধিঃ

১৫ দিনেও কোনো সন্ধান মেলেনি নওগাঁর ধামইরহাটে আবু সাঈদ নামে এক মাদ্রাসাছাত্রের । আবু সাঈদ ওই উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের হাফিজ উদ্দিন বাবুর ছেলে।

আবু সাঈদ গত ১৯ ফেব্রুয়ারি নিজ বাড়ি আগ্রাদ্বিগুন বাজার থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। এ ব্যাপারে ২৫ ফেব্রুয়ারি মহাদেবপুর থানায় একটি জিডি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে আবু সাঈদ এবং প্রতিবেশী মো. মোমিন দুজন মিলে বাসযোগে মহাদেবপুর থানার মাতাজী পয়নারী হাফেজিয়া মাদ্রাসায় আসার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারা ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। পরে বাস থেকে নেমে সহপাঠী মো. মোমিন মাদ্রাসায় চলে যায় এবং আবু সাঈদ টুপি, গামছা কেনার কথা বলে পাশের মাতাজীহাটে যায়। পরে হাট থেকে সে আর মাদ্রাসায় যাননি।

আবু সাঈদের গায়ের রঙ ফর্সা, উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি, সাদা রঙের পাঞ্জাবি, পায়জামা ও টুপি পরা ছিল তার শরীরে। কেউ সন্ধান পেলে ০১৭৯৯-৬২৩৪৩৭ নাম্বারে যোগাযোগ করতে বাবা হাফিজ উদ্দিন বাবু অনুরোধ করেছেন ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button