সংবাদ সারাদেশ

এইসএসসি পাস করেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুজা

নড়াইল প্রতিনিধিঃ

সব কিছুই সবার জীবনে কিন্তু ক্ষণস্থায়ী না তেমনি নড়াইলের পুজা দাসের জীবনে এইচএসসি পরীক্ষার ভালো ফলাফলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না ।

গত রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ভালো ফল করার পর সারাদিন বন্ধু-বান্ধবীদের সঙ্গে হইচই করে রাতে গ্যাসজনিত কারণে সদর হাসপাতালে ভর্তি হন।সোমবার নড়াইল সদর হাসপাতালে চিকিৎস্বাধীন অবস্থায় পুজার মৃত্যু ঘটে।

জানা গেছে, পূজা দাস শহরের কুরিগ্রাম এলাকার বাসিন্দা। তিনি শহরের মুদি ব্যবসায়ী প্রবীর দাসের কন্যা। পূজা এবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৪.৩২ পেয়ে পাস করেন।

শহরের কুরিগ্রাম এলাকার বাসিন্দা পূজার মামাতো বোন ও সমবয়সী পুস্প দাস জানান, পূজা ভালো ফলাফল করায় রোববার আমরা সারাদিন খুব আনন্দ করি। রাত ১০টার দিকে তার গ্যাসজনিত সমস্যা হলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে পুজার পরিবার সহ ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button