বিনোদন

এবার বড় পর্দায় আসছেন আরও ১ সংবাদ পাঠিকা

বিনোদন ডেস্কঃ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এক সময় ছিলেন সংবাদ পাঠিকা। এখন তিনি ঢালিউডের ব্যস্ত নায়িকা। ‘বসগিরি’ সিনেমায় অভিষেকের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন সংবাদ পাঠিকা শবনম বুবলী।বুবলী ছাড়াও ‘শাহেনশাহ’ সিনেমায় অভিষেক হয় সংবাদ পাঠিকা রোদেলা জান্নাত। এবার তাদেরই সুত্র ধরে বড় পর্দায় আসছেন আরেক সংবাদ পাঠিকা। তার নাম রেহনুমা মোস্তফা।

শাহ আলম মণ্ডল পরিচালিত ‘লকডাউন লাভ স্টোরি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। চিত্রনায়ক ইমনের বিপরীতে সিনেমাটিতে তাকে দেখা যাবে । আগামী শুক্রবার (২৫ মার্চ) প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

এটির তৈরি হয়েছে করোনা মহামারির ওপর। পরিচালকের মতে, বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত এ সিনেমা। কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদীও।

শাহ আলম মণ্ডল বলেন, ‘করোনার মহামারি নিয়ে এ সিনেমার গল্প। এমন কাজ আগে হয়নি। আগামী শুক্রবার (২৫ মার্চ) সারাদেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে। এই ঘরবন্দি সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিল সেই গল্পও উঠে আসবে। সিনেমাটির প্রিমিয়ার শো দেখে সবাই প্রশংসা করছেন। আমি আশাবাদী, এই ছবিটি দর্শকের মন অবশ্যই ভরিয়ে দিবে।

এখন সব চেয়ে বড় বিষয় এটা হলো যে, ছোট পর্দার রেহনুমা মোস্তফা এখন বড় পর্দায় কতটা সফল হতে পারেন!

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button