সংবাদ সারাদেশ

স্বামী পরিত্যক্তা মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

নিজের স্বামী পরিত্যক্তা মেয়েকে ধর্ষণ মামলায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাবা আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ১২ সেপ্টেম্বর সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।

এর আগে গতকাল রোববার রাত ১১টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল হোসেন উপজেলার জয়রামপুর গ্রামের মৃত বিশারত মণ্ডলের ছেলে।

জানা যায়, আবুল হোসেনের তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এক মেয়ে স্কুলছাত্রী। সংসারে বনিবনা না হওয়ায় বিবাহবিচ্ছেদ হয় মেজো মেয়ের। স্বামী পরিত্যক্তা মেজো মেয়ে বেশির ভাগ সময়ই কুষ্টিয়ায় নানি বাড়িতে থাকেন। মাঝে মাঝে বাবার বাড়ি জয়রামপুর বেড়াতে আসেন। 

স্বামী পরিত্যক্তা হওয়ায় বাবার কুনজর পড়ে মেয়ের ওপর। রোববার সকালে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে আবুল। পরে ঘটনাটি তার মাকে জানান মেয়েটি। ওই ঘটনায় রাতে আবুল হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন ভুক্তভোগী মেয়ে। পরে অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এই ব্যাপারে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আবুল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। সোমবার সকালে ভুক্তভোগী মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। গ্রেফতার আবুল হোসেনকে আদালতে তোলা হবে। একই সঙ্গে আদালতে জবানবন্দি রেকর্ড করা হবে মেয়েটির বলেও জানান ওসি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button