ঈশরদীসংবাদ সারাদেশ

ঈশ্বরদীতে ডায়াবেটিক হাসপাতালের পাশে প্রকাশ্যে গাঁজা বিক্রি

ঈশ্বরদী থেকে সৌরভ কুমার দেবনাথঃ

ঈশ্বরদীর ফতেমোহাম্মদ পুরের এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ডায়াবেটিক হাসপাতালের পূর্ব পাশে নূরুর মেয়ে জামাই ও মেয়ে রোজিনা দীর্ঘদিন যাবত নেশাজাতীয় মাদক গাঁজা ও ইয়াবা বিক্রি করে চলছে।

বিভিন্ন সুত্র মতে জানা গেছে কিছু অসাধু প্রশাসনের সহযোগিতায় তারা দুজন এই মাদক বহাল তবিয়তে বিক্রি করে চলছে। তাদের মাদক বিক্রি এখন ওপেন সিক্রেট। যদিও হঠাৎ কোন আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পরে তাহলে রোজিনা ও তার স্বামী নুরুজ্জামান তার বৃদ্ধা বাবা নুরু মিয়া কোন কাজ করতে পারেনা । সেই দোহাই দিয়ে ঐ সংস্থার হাত থেকে ছাড়া পেয়ে যায় বলে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী অনেকেই জানান।

বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন বোদ্ধারা। মাদক বিক্রির টাকা দিয়ে ইতিমধ্যে ৫/৬ গরু ক্রয় করেছেন বলে সুত্রটি জানায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button