ঢাকাসংবাদ সারাদেশসারাদেশ

ধামরাইয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকা প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে একটি নির্জন স্থান থেকে অজ্ঞাত ১ জন ব্যক্তির পোকাধরা অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালাচ্ছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকা জেলা শাখা।

বুধবার সন্ধ্যায় ধামরাইয় উপজেলার সুতিপাড়া ইউপির বাড়িগাও এলাকার একটি ফসলি চকের মাঝখানে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পিবিআইয়ের এসআই সালেহ ইমরান। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই গলাকাটা অবস্থায় অজ্ঞাত একটি মরদেহ, মরদেহটিতে পোকা ধরেছে। মরদেহটির পরনে ছিল একটি নীল রঙের টি শার্ট এবং একটি জিন্স প্যান্ট। তার ডানহাতে একটি লাল রঙের সুতা বাধা রয়েছে।

ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা তাকে খুব ঠাণ্ডা মাথায় খুন করে এখানে ফেলে রেখে গেছে। আমরা তার পরিচয় ও হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button