সংবাদ সারাদেশসারাদেশ

নড়াইলে চিত্রা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের চিত্রা নদী থেকে এক নারীর অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিজয়পুর বেনাডোব খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানার ওসি মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, খেয়াঘাট এলাকায় নারীর অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি মাহবুবুর রহমান বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা বোঝা যাচ্ছে না। ৪-৫ দিন আগে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে কাজ করছেন পুলিশ বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button