নাটোর

লালপুরে গলায় ওড়না পেঁচিয়ে নববধুর আত্মহত্যা

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে গলায় ওড়না পেঁচিয়ে আইরিন খাতুন (১৮) নামের এক নববধু আত্মহত্যা করেছে। সে উপজেলার লালপুর ইউনিয়নের জোতদৈবকী গ্রামের রুবেলের স্ত্রী।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার লালপুর ইউনিয়নের জোতদৈবকী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূএে জানা গেছে, সকালে পরিবারের সকলের অগোচরে আইরিন খাতুন তার নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

পরে তার পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। আইরিনের বাড়ি ঈশ্বরদী থানার মাজদিয়া গ্রামে গত ১ ডিসেম্বর উপজেলার জোতদৈবকী গ্রামের আব্দুর রহিম আলীর পুত্রের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্ট মর্টেমের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button