সংবাদ সারাদেশসারাদেশ

ময়মনসিংহে চিকিৎসককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মো. হারুন অর রশিদ নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে পাইথল ইউপির গয়েশপুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হারুন উপজেলার পাইথল ইউপির গোয়ালবর গ্রামের বাসিন্দা।

পাইথল ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ঢালী এই ঘটনাটি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. আমিনুল ইসলাম জানায়, স্থানীয় শাহাব উদ্দিন ডাক্তারের ছেলে রুবেল ডাকাত প্রকাশ্যে কুপিয়ে হারুনকে হত্যা করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পাগলা থানার ওসি (তদন্ত) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button