রাজশাহী সংবাদ

রাজশাহীর গোদাগাড়ীতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,  সোমবার বিকাল ৪টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর কাচারী পাড়া গ্রামের রিয়াজউদ্দীন চাঁনের স্ত্রী আলিয়ারা বেগম আতি(৫০)লাশ বাড়ী বারান্দায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তবে পরিবারের অভিযোগ আলিয়ারা বেগম আতিকে হত্যার পর বারান্দায় লাশ ঝুলিয়ে আত্নহত্যা বলে প্রচার করা হয়।
নিহত আলিয়ারা বেগম আতি ছাড়াও দ্বিতীয় স্ত্রী রয়েছে রিয়াজউদ্দীন চাঁদের। আলিয়ারা বেগম আতি তার প্রথম স্ত্রী হলেও কোন সন্তান ছিল না।
এ প্রসঙ্গে গোদাগাড়ী মডের থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুর ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কার জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button