সংবাদ সারাদেশসারাদেশ

ব্রাহ্মণবাড়িয়াতে পুকুরে ডুবে নিহত-২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে খালা-ভাগনির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা (১২) এবং কসবা উপজেলার কুঠি গ্রামে ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা (৬)। তারা সম্পর্কে খালা-ভাগনি।

মৃত সায়মার মা জুহেরা বেগম জানায়, দুপুরে ইলমা ও সায়মা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় ইলমা পানিতে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে সায়মাও পানিতে লাফ দেয়। তবে সাঁতার না জানার কারণে তারা তীরে আসতে পারেনি। পরে তারা দুই জনেই পানিতে তলিয়ে গিয়ে মারা যায়।

নবীনগর থানার ওসি মাহাবুব আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button