সংবাদ সারাদেশসারাদেশ

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত যুবক

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকচাপায় নাজমুল শেখ নামে ১ জন যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। শনিবার সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাঁশআড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল শেখ উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের সাকিম শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। 

কুমারখালী ফায়ার সার্ভিসের সাব অফিসার প্রদীপ কুমার মন্ডল বলেন, সকালে ভ্যানে করে কুষ্টিয়া যাচ্ছিল পাঁচ যাত্রী। পথে বাঁশআড়া নামক স্থানে পৌঁছলে ভ্যানের এক্সেল ভেঙে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের  পড়ে যান যাত্রীরা।

এ সময় পেছন থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাজমুল শেখ। এ সময় আহত দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায়। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button