রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিভিন্ন অপরাধে আটক ১৪

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল শুক্রবার (১৪ই এপ্রিল ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়। থানা এবং ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন এবং দামকুড়া থানা ১ জনকে আটক করেছে। এদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, এবং ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৩.৫০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে, এবং গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button