বগুড়াসংবাদ সারাদেশ

বগুড়ায় ট্রাকের সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সার বোঝাই ট্রাক ও বিপরীতগামী পাথরবোঝাই ট্রাক রাজাপুর এলাকায় পৌঁছালে এ সংঘর্ষ ঘটে।

এতে পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন ট্রাকের দুজন হেলপার। ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে মুচড়ে যাওয়া দুটি ট্রাক দুটির সম্মুখ ভাগ কেটে হতাহতদের উদ্ধার করেন।এ দুর্ঘটনার কারণে মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।ইন্সপেক্টর বলেন, নিহতের নাম এখনো জানা যায়নি। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button