বাঘারাজশাহী

বাঘাতে পুলিশ পরিচয়ে ছাত্রীর সঙ্গে প্রেম, ধর্ষণের পর গ্রেফতার

বাঘা প্রতিনিধিঃ

ডিবি পুলিশ পরিচয়ে সোহেল নামে এক গ্রাম পুলিশ সদস্য এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ছাত্রী মামলা করার পরই সোহেলকে গ্রেফতার করে পুলিশ।

রাজশাহীর বাঘা উপজেলার জোতরাঘব গ্রামের আমিরুল ইসলামের ছেলে সোহেল ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাস দুয়েক আগে উত্তর গাওপাড়া এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ভুয়া কাবিননামায় বিয়ের কথা বলে কয়েক দিন বাজুবাঘা ইউনিয়ন পরিষদে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারেন, সোহেল একজন ইউপির চৌকিদার সে।

গতকাল সোমবার বিকেলে ভুক্তভোগী ওই কলেজছাত্রী বাঘা থানায় একটি মামলা  করেন।

ভুক্তভোগী ছাত্রীর নানি বলেন, এ রকম তো একটা নয় অনেক মেয়ের সর্বনাশ করতে পারে সে। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মামলার পর অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করে থানা হেফাজতে নেয় পুলিশ।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, বর্তমানে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button