সংবাদ সারাদেশ

কলাপাড়ার মহিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী কলাপাড়ার মহিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত  হয়েছেন। সোমবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিপুর সদর ইউপির ইউসুফপুর মহিলা মাদরাসা সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেল পাহলান লতাচাপলী ইউপির পাঞ্জুপাড়া গ্রামের লাল মিয়া পাহলানের ছেলে।মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ধারনা করা হচ্ছে গভীর রাতে ওই পথ দিয়ে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পরে তার মৃত্যু হয়।

পরে সকালে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।ওসি আরো জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাযায়

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button