সংবাদ সারাদেশ

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কা, প্রাণ গেল চালকের

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হারেজ মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার পাওয়ার হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ মিয়া যশোর সদরের ভেকুটিয়া এলাকার মৃত খন্দকার আমিন হোসেনের ছেলে। 

মোংলা থানার উপ-পরিদর্শক হাদীউজ্জামান জানান, এক শিশুর মরদেহ নিয়ে খুলনা থেকে অ্যাম্বুলেন্সে করে  তিনজন মোংলার উদ্দেশ্যে রওনা দেন। পথে মোংলার পাওয়ার হাউজ এলাকায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্স। এ সময় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক হারেজ মিয়া মারা যান। এছাড়া দুইজন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। তবে এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button