ঠাকুরগাঁসংবাদ সারাদেশসারাদেশ

রানীশংকৈলে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লিমন সরকার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল টু পীরগঞ্জ পাকা সড়কে কোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ মহিলা নিহত ও ১ ব্যক্তি আহত হয়েছেন। ৮ ডিসেম্বর আজ সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যাত্রীবাহী ঐ কোচটি ঢাকা থেকে রাণীশংকৈলের দিকে আসছিল এবং সিএনজিটি পীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার আব্দুর রহিম ফিলিং স্টেশনের কাছে তাদের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী হরিপুর উপজেলার বকুয়া – বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী সাফেদা বেগম (৪৫) নিহত হন।

অপরদিকে রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র (৪৫) গুরুতর আহত হন। তাকে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানীশংকৈল থানার এস আই খাজিম উদ্দিন এ তথ্য নিচ্ছিত করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button