সংবাদ সারাদেশ

টেকনাফে ট্রলারডুবির ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধিঃ

 কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় আরও দুই নারীর করেছে পুলিশ। এ নিয়ে এক শিশু ও পাঁচ নারীসহ  মোট ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ উপকূলীয় ইউপির ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালী এবং ৫ নম্বর ওয়ার্ড চৌকিদার পাড়া সমুদ্রসৈকত পয়েন্ট থেকে বুধবার রাত ১১টার দিকে ওই দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর  রহমান। তিনি বলেন ,রাতে উদ্ধার হওয়া দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের বয়স আনুমানিক ৩৪ ও ৩৫ হবে। এ পর্যন্ত উদ্ধার হওয়া  তিন নারী ও এক শিশুর লাশ শনাক্ত করা হয়েছে। তাদের দাফনের জন্য সহায়তা করা হয়েছে।

এর আগে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ৩ নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়। ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের পুলিশের কাছে সোপর্দ করেছে কোস্টগার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৮ নারীসহ ৪১ জন রোহিঙ্গা এবং ৪ বাংলাদেশি দালাল আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button