রাজশাহীরাজশাহী সংবাদ
আরএমপি পুলিশের অভিযানে আটক ৮
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত (৩ জুলাই) বিভিন্ন অপরাধে ৮ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা-১ জন, রাজপাড়া থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে আরএমপি পুলিশ।



