রাজশাহী সংবাদ

রাজশাহীর চারঘাট সীমান্তে ১৪’শ পিস ভারতীয় ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে ১ হাজার ৪০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার টাঙ্গন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চারঘাটের ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু তালেবের পাঁচজনের একটি বিশেষ টহল টহলে যায়। এ সময় বিজিবি সদস্যদের দেখে মাদক ব্যবসায়ী ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের সিজার স্টোরে জমা করা হয়েছে।

পরবর্তীতে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button