রাজশাহীরাজশাহী সংবাদ

রামেকের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ১ দিনে ৫ নারীসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে করোনায় মারা গেছেন ৬ জন, করোনা উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনা নেগেটিভ হয়েও ১ জন মারা গেছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু হয়। তাছাড়া নতুন করে আরও ৪২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন , গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ১ জন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার ১ জন করে ও করোনা নেগেটিভ হয়ে রাজশাহীর ১ জন মারা যান।

তিনি আরোও বলেন, আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন মোট ১৪২ জন। ১ দিনে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে হাঁসপাতাল ছেড়েছেন ২৪ জন।

গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের ২টি পিসিআর ল্যাবে মোট ৫০৮ জনের নমুনা পরীক্ষা করায় ৪২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে বর্তমানে শনাক্তের হার দারিয়েছে ৯.৪৫%। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button