ঢাকাসংবাদ সারাদেশসারাদেশ

হাতিরঝিল লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মগবাজার প্রতিনিধিঃ

মঙ্গলবার সকালে রাজধানীর হাতিরঝিল লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

হাতিরঝিল থানার এসআই এনামুল হক বলেন, খবর পেয়ে সকালে মগবাজার পাগলা মাজারের বিপরীত পাশে হাতিরঝিল লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঐ ব্যক্তির পরনে ছিল একটি ট্রাউজার। তাৎক্ষণিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির মানুষ। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button