কুমিল্লাসংবাদ সারাদেশসারাদেশ

কুমিল্লায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাধবপুর ইউনিয়নের রানীগাছ এলাকায় পুকুরের ডুবে তোবামনি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত তোবামনি একই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।

জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির উঠানে খেলা করে শিশু তোবামনি। বেশ কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

স্থানীয়রা বিকেল বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নোভা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button