মোহনপুররাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে জমে উঠেছে ৩য় ধাপের নির্বাচনী প্রচারণা

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে ৩য় ধাপের নির্বাচনী প্রচারনায় মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দিনের শেষে সন্ধ্যায় চায়ের দোকান গুলো যেন মুখরিত হয়ে উঠছে।

সরে জমিনে মৌগাছি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে উঠে আসে ভোটের চিত্র। মৌগাছি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আল আমিন বিশ্বাস নৌকা প্রতিক নিয়ে ছুটছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের বাড়িতে।

স্থানিয়দের দাবি আল আমিন বিশ্বাস সরকার দলীয় প্রার্থী হয়েও সকল সময় রয়েছেন সাধারণ মানুষের পাশে। তিনি পুর্বেও এই ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়িয়েছেন। ভোটাররা আবারো চাইছেন তিনিই এই উইনিয়নের চেয়ারমযান নির্বাচিত হয়ে তাদের পাশে থাকুক।

ভোটারদের দাবি পুর্বে নৌকার প্রার্থী হয়ে অন্য সব ইউনিয়নে ভোট গ্রহন হয়েছে সেখানে দলীয় প্রার্থীদের নামে নানা অভিযোগ রয়েছে কিন্তু এই ইউনিয়নের নৌকার প্রার্থী আল আমিনের নামে কোন অভিযোগ নেই ।

এই ইউনিয়নের ইউপি সদস্যদের মধ্যে ৮নং ওয়ার্ডের প্রার্থী রেজাউল করিমের নাম ভাষছে পুরো ওয়ার্ডে তিনি উইপি সদস্য থাকা কালিন সময়ে সরকারি অনুদানের পাশাপাশি নিজের তহবিল থেকেও এই ওয়ার্ডের মানুষের উন্নয়ন করেছেন।

তার নিকট তম প্রতিদ্বন্ধী আব্দুল ওহাবের সাথে ভোট যুদ্ধ হতে পারে রেজাউল করিমের। আব্দুল ওহাব তিনিও সাবেক উইপি সদস্য তার সুনাম ও রয়েছে ৮ নং ওয়ার্ডে। ২৮ নভেম্বরের অপেক্ষায় রয়েছেন সাধারণ ভোটাররা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button