রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অকালে প্রান ঝড়ল কিশোরের

নিজস্ব প্রতিবেদকঃ

শুক্রবার (২২ এপ্রিল) রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। শুক্রবার পৌনে ৪টার দিকে ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করে,রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর হোসেন বলেন, অসাবধানতাবশত ওই কিশোর রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button