সংবাদ সারাদেশসারাদেশ

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত দুই

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালক সহ দুইজন মারা গেছেন। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড়বাড়ী গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে অটোচালক হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আ. রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার দাস।

তিনি জানান, জামালপুরের বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি স্থানীয় একটি ইলেকট্রিক দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় অটোচালক সহ দুই জন নিহত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক আহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button