রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১২

গতকাল (২১ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়।

এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৫০ লিটার চোলাইমদ, ৫০ গ্রাম গাঁজা, ৬ গ্রাম হেরোইন,   ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button