তানোরে পুকুরের পানিতে ডুবে নারীর মৃত্যু
তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার গোবীরপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে রোজিনা খাতুন (৪৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই অপমৃত্যুর ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত আবু মাসুদের স্ত্রী।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার সকালে ঐ নারী পুকুর পাড়ে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ পুকুরে পড়ে গিয়ে আর উঠে আসতে পারেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন মৃত রোজিনা মৃগী রোগী ছিলেন। তাদের ধারণা হয়তো এ জন্যই তিনি পানি থেকে আর উঠতে পারেননি। তাই তার পরিবারের কোনো অভিযোগ নেই।
এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।





