সংবাদ সারাদেশসারাদেশ

বরিশালে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

বরিশাল নগরীর কাউনিয়ায় ফ্ল্যাট বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের ৪ তলায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু রাবেয়া বশরী রোজা বয়স ৫ বছর ৪ মাস। তাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার। নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, ৪ মাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিচ্ছেদ হয়। গত রাতে তার স্ত্রী কল করে জানান, সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই মেয়েকে হত্যা করেছে। পরে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন নাঈম। সামনের রুমে বোন থাকলেও তারা কিছু টের পায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button