গোয়েন্দা পরিচয়েই দুর্গাপুরের রেন্টুর বাড়ি গাড়ি
দুর্গাপুর প্রতিনিধিঃ
রেন্টু নাম শুনলেই আতকে উঠে দুর্গাপুরের রাজনৈতিক নেতা পর্যন্ত। শুনতে আশ্চর্য হলেও সত্য যে দুর্গাপুরের দেবিপুর মোল্লা পাড়া গ্রামের আজিজুলের ছেলে রেন্টু গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে এখন কোটি পতি বনে গেছেন।
দুর্গাপুর এলাকায় কেউ সরকারি চাকরি পেলে রেন্টুর নিকট দেখা করতে হয়। কেউ অবৈধ পুকুর খনন করতে গেলেও রেন্টুর নিকট টোকেন নিতে হয়। রাজনীতির বিরোধী দল সরকারি দল সকলেই তাকে গোয়েন্দা সংস্থার লোক হিসেবেই চেনেন। বিরোধী দলের লোকজনদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে। সরকারি দলের নেতা কর্মীদের মনোনয়নে সহায়তা করার কথা বলে মোটা অংকের লেনদেন করার অভিযোগ রয়েছে এই রেন্টুর বিরুদ্ধে।
সুত্র বলছে তার টার্গেট অনুযায়ী দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামে হটাৎ করেই হাজির হন রেন্টু। সল্প সময়ে সম্পদের মালিক হয়া ব্যক্তিদের সমন্ধে খোঁজ খবর নিতে থাকেন। তাদের বাড়িতে খবর পাঠান গোয়েন্দা সংস্থার নির্দেশ অনুযায়ী খবর নেওয়া হচ্ছে। রেন্টুর এমন সংবাদে সেই সকল ব্যক্তি আতংকিত হয়ে রেন্টুর সাথে নানা দেনদরবার শুরু করেন। এক পর্যায়ে মোটা অংকের লেনদেনের মাধ্যমে সব কিছু থামিয়ে দেন এই রেন্টু। সুত্র বলছে দুর্গাপুর বাজারে অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে বসে মুঠো ফোনে স্পিকারে কথা বলে অন্যদের বলেন গোয়েন্দা সংস্থার স্যারের সাথে কথা হলো শুনলেন স্যার আমাকে কিভাবে নির্দেশনা দিচ্ছেন ।
সম্প্রতি সময়ে দুর্গাপুর উপজেলার কাঠাল বাড়িয়া গ্রামে গয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একটি অবৈধ পুকুর খননের দায়িত্ব নিয়েছেন এই রেন্টু। এই ঘটনার কল রেকর্ড সংবাদ চলমানের নিকট সংরক্ষিত রয়েছে।
স্থানিয়রা জানান, কিছুদিন পুর্বের আজিজুলের ছেলে রেন্টু আর বর্তমান রেন্টুর মধ্যে যে পরিবর্তন এসেছে তা সত্যিই ভাবার বিষয়। দেবিপুর গ্রামের একাধিক ব্যক্তি জানান আমরা তো জানি রেন্টু গোয়েন্দা সংস্থায় চাকরি করেন। তার কয়েকটি দামি ব্যান্ডের মটর সাইকেল সহ তার অলৌকিক চলা ফেরার কথা উল্লেখ করেন স্থানিয়রা।
রেন্টুর হুমকির স্বীকার একজন মৎস ব্যবসায়ী বলেন, আমাকে নানা ভাবে হয়রানী করছিলেন রেন্টু পরে আমি জানতে পারি সে কোন গোয়েন্দা সংস্থায় চাকরি করেনা । তবে কোন গোয়েন্দা সংস্থা সদস্যের সাথে তার সম্পর্ক রয়েছে আর তাদের নাম ভাঙ্গিয়ে সে দিন রাত এক করে চলে। রেন্টুর বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে জানতে তাকে একাধিক বার মুঠো ফোনে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনাই।


