সংবাদ সারাদেশসারাদেশ

মাকে শ্বাসরোধে হত্যা, ছেলে সহ ৩ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে মমতাজ বেগম নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছেলে মুন্নাবাবু সহ তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। 

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পরে তাদেরকে কড়া পুলিশ পাহারায় জেলা কারাগারে নেয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মিরপুর থানার কাঠদহ’র চর গ্রামের ফজল বিশ্বাসের ছেলে মুন্না বাবু, ইয়াছিন আলির ছেলে রাব্বী আলামিন এবং ইনছার বিশ্বাসের ছেলে আব্দুল কাদের। এর মধ্যে আব্দুল কাদের মুন্নাবাবুর আপন চাচা।

কুষ্টিয়া জজ আদালতের কৌঁসুলি (পিপি) আ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিৎ করেছেন।

মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ জানুয়ারি বিকেলে মিরপুর উপজেলার কাঠদহ’র চর এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মমতাজ বেগম নামে এক গৃহবধূ। এ ঘটনায় মমতাজের ভাই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা পুলিশ সন্দেহ মূলক ভাবে মমতাজের ছেলে মুন্না বাবুকে আটক করে।

জিজ্ঞাসাবাদে মুন্নাবাবু জানায়, মাদক সেবনে বাধা দেওয়ায় চাচা আব্দুল কাদেরের পরামর্শ এবং সহযোগিতায় তার মাকে হত্যা করে একটি বস্তায় ভরে পাশের একটি পুকুরের কাদার মধ্যে পুঁতে রাখেন। মুন্নাবাবুর দেওয়া তথ্যে পুলিশ পুকুর থেকে মমতাজের লাশ উদ্ধার করে। পরে এই হত্যাকাণ্ডে দায় স্বীকার করে দণ্ডপ্রাপ্ত মুন্না এবং রাব্বী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিত্বে বুধবার এই রায় ঘোষণা করেন আদালত।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button