আন্তর্জাতিক

আফগানিস্তানে নৌকা ডুবে বিশ জনের মৃত্যু

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় একটি নৌকা ডুবে শিশু সহ ২০ জন নিহত হয়েছে ।

নানগারহারের তালেবান সরকারের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন শনিবার সকাল ৭টার দিকে পূর্ব নানগারহারের মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় নদীতে নারী ও শিশুদের নিয়ে একটি নৌকা ডুবে হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচ জনকে জীবিত এবং অন্তত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান করা হচ্ছে।

মিডিয়ার সাথে শেয়ার করা একটি বার্তায় নাঙ্গারহার তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঐ এলাকায় একটি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন, কাছাকাছি কোন সেতু না থাকায় এলাকার বাসিন্দারা প্রায়ই খারাপ অবস্থায় নৌকা ব্যবহার করে নদী পার হন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button