রাজশাহীরাজশাহী সংবাদ
আরএমপির জালে ধরা-১৭
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত (১৫ মে ) বিভিন্ন অপরাধে ১৭ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, কাটাখালী থানা-৬ জন, এয়ারপোর্ট থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে ৮ গ্রেফতার করেন।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৬৭.২ গ্রাম হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল, ৬ পিস ইয়াবা এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে আরএমপি পুলিশ।





