রাজশাহীরাজশাহী সংবাদ

রাবির আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ফুয়াদ আল খতিব নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ৷

উদ্ধারের পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এনামুল ইসলাম।

অধ্যক্ষ জানান, ফুয়াদ আল খতিব রাবির সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ৷ তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি ৷

তিনি আরো জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার তিন-চার ঘণ্টা আগেই ফুয়াদ আল খতিবের মৃত্যু হয়েছে বলে ধারণা করেন চিকিৎসকরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button