সংবাদ সারাদেশসারাদেশ

ড্রামট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ড্রামট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অটোচালক। আজ শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার শোনাইসার গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে একটি ড্রামট্রাক সরাইলের বিশ্বরোড যাওয়ার পথে বেড়তলা এলাকার একটি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আব্দুর রহমান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুই জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইকবাল।

তিনি আরো বলেন, লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা হলেও পালিয়ে গেছেন চালক।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button