দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদ

দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদযাপন

মশিউর মানিকঃ

দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে, জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে র‍্যালি, পুরস্কার বিতরণী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃআব্দুল করিম, বিশেষ অতিথি ছিলেনঃবীর মুক্তিযোদ্ধা মোঃনজরুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ দুর্গাপুর, মোছাঃ বানেছা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দুর্গাপুর, মোঃ মোতালেব মোল্লা, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দুর্গাপুর, মোঃসাজেদুর রহমান মিঠু মেয়র, দুর্গাপুর পৌরসভা,মোঃনাজমুল হক অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা।

অতিথি তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নের দিকগুলো তুলে ধরেন, এবং উন্নয়নের ধারাকে গতিশীল রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃআব্দুল করিম কে সকল কাজে সহযোগিতা করার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ করেন এবং সকল স্টল গুলো পরিদর্শন করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button