সংবাদ সারাদেশসারাদেশ

কুষ্টিয়ায় ভাতিজাদের অস্ত্রের আঘাতে চাচার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধিঃ

জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে কুষ্টিয়ার দৌলতপুরের পাককোলা এলাকায় গতকাল শনিবার ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত মাহাফুজুল হক এরেন উপজেলার আড়িয়া ইউনিয়নের বড় পাককোলা এলাকার মৃত খোদা বক্স মালিথার ছেলে।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, জমি জামা সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় মাহাফুজুল হক এরনের সঙ্গে তার চাচাত ভাই মফিজুলের ছেলে মমিন, আরেক ভাই মারজেল হোসেনের ছেলে মামুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন চাচা মাহাফুজুল। তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button