পাবনাসংবাদ সারাদেশসারাদেশ
পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
পাবনা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ার মাধপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত হয়েছে এবং আহত হয়েছে দু’জন। নিহত বাবু পাবনা মুলাডুলি গ্রামের কাশেমের ছেলে। আহতরা হলেন ট্রাক চালক আ. লতিফ ও তার সহকারী তুহিন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার সময় পাবনা এবং ঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার এএসআই মাসুম জানান, পাবনাগামী রড বোঝাই ট্রাকের সাথে কাশিনাথপুরগামী ভুসি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রড বোঝাই ট্রাক চালকের সহকারী নিহত হয়। এই ঘটনায় অপর ট্রাকের চালক ও সহকারী আহত হয়।
পাবনা ফায়ার সার্ভিস ইউনিট প্রধান জাকির হোসেন জানান, সংবাদ পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক অপসরণ করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।





