সংবাদ সারাদেশসারাদেশ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক শিশু

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় সদর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় পাঁচ বছরের ইশিমনি নামে এক শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে তার চাচাত বোন সাত বছরের ইলিমনি। নিহত ইশিমনি কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়া মোড় গ্রামের ইউসুফ আলীর মেয়ে। পঞ্চগড় জেলা শহরের জালাসি এলাকার একটি কেজি স্কুলের শিক্ষার্থী ছিল তারা। গতকাল রোববার বিকেলে উপজেলা সদরের টুনিহাট পঞ্চগড় জেলা সড়কের চছপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, স্কুল ছুটির পর ইজিবাইকে বাড়ি ফিরছিল দুই বোন ইশিমনি এবং ইলিমনি, এবং ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে টুনিহাটগামী আরেকটি ইজিবাইক তাদের ধাক্কা দেয়। এতে দু’জনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইশিমনিকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের চাচাত বোন ইলিমনি আশঙ্কামুক্ত।

সদর থানা পুলিশের ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, ইজিবাইকের ধাক্কায় হাসপাতালে ইশিমনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button