চাপাই নবাবগঞ্জচাপাইনবাবগঞ্জসংবাদ সারাদেশ

পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার সোনা মসজিদ সীমান্তে

শিবগঞ্জ প্রতিনিধিঃ

সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্তে ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড- বিজিবি।

বৃহস্পতিবার (৪ মে) ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩মে বুধবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনা মসজিদ তহাখানা এলাকা থেকে হেরোইন গুলো উদ্ধার করা হয়েছে।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তবর্তী সোনা মসজিদ তহাখানা এলাকায় বিশেষ অভিযান চালাছিলেন বিজিবি। সে সময় ২ মোটরসাইকেল আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল এবং ১টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ফেলে যাওয়া বস্তা উদ্ধারের পর তল্লাশি করে ৫ কেজি হেরোইন পায়, এবং একই সাথে জব্দ করে ফেলে যাওয়া মোটরসাইকেলটি।

তিনি আরো জানান, উদ্ধার করা এই হেরোইনের বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এ যাবৎকালের সর্বোচ্চ হেরোইন উদ্ধারের ঘটনা এটি বলেও জানিয়েছেন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button