সংবাদ সারাদেশসারাদেশ

মাদারীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে মিজান সরদার নামে পঞ্চাশোর্ধ্ব বছর বয়সী এক ব্যক্তি । মিজান সরদার শিবচর উপজেলার মাদবরের চর ইউপির শিকদারকান্দি এলাকার মৃত লুৎফর শিকদারের ছেলে।

স্থানীয়রা বলেন, নানা বাড়ি থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে শিশুটি। ওই বাড়ির পাশে অভিযুক্ত মিজান সরদারের একটি পোড়া মবিল পরিশোধনের দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে শিশুটিকে কৌশলে ডেকে দোকানের ভেতর নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন মিজান।

অনেক খোঁজাখুঁজির পর ভোরে দোকানের ভেতর থেকে ওই শিশুকে উদ্ধার করেন পরিবারের লোকজন। তবে এর এ ঘটনায় শুক্রবার সকালে মিজানের নামে মামলা করা হয়। ওই মামলায় শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার মিজানকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আর ওই শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button