সংবাদ সারাদেশসারাদেশ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

নরসিংদী প্রতিনিধিঃ 

সকালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়। এরপর সারা দিন রেললাইনের পাশে পড়ে ছিল লাশটি। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে লাশটি উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ। তবে ঐ বৃদ্ধের পরিচয় জানা যায়নি

স্থানীয়রা বলেন, শুক্রবার সকালে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ১ জন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বেলা পৌনে ১১ টার দিকে জিনারদীর বরাব এলাকায় ২রেললাইনের মাঝ খানে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সন্ধ্যার পর নরসিংদী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানায় স্থানীয়রা। পরে রাত পৌনে ৮ টার দিকে লাশটি উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যার পর খবর পেয়ে ঘটনাস্থলে রাত পৌনে ৮টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button