রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদকঃ

৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

আজ ১৮ সেপ্টেম্বর রবিবার সকালে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ থেকে এ সময় বেঁধে দিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আর এই নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীরা যদি না গ্রেফতার হয় তাহলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাওসহ বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামলের সভাপতিত্বে সমাবেশে সিনিয়র সাংবাদিক হাসান মিল্লাত, লিয়াকত আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ রাজশাহীর গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য” গত (৫ সেপ্টেম্বর) পেশাগত দায়িত্ব কালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন এটিএন নিউজের দুই সাংবাদিক । এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু মামলা করার পরেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button