চারঘাটরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে বাবার হাসুয়ার কোপে প্রান গেল ছেলের

নিজস্ব প্রতিবেদকঃ

জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাসুয়ার কোপে ছেলে খুন হয়েছে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি চারঘাট উপজেলার সদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আব্দুল কুদ্দুসের দুইটি স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে।

এই ঘটনায় চারঘাট থানার ওসি আব্দুল লতিফ জানান, আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের নামে জমিজমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে পাট ক্ষেতে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে বাকবিতন্ড শুরু হয়। এর এক পর্যায়ে পাট কাটা হাসুয়া দিয়ে ছেলেকে কোপায় আব্দুল কুদ্দুস।

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান জাহাঙ্গীর।

এই ব্যাপারে জানতে চাইলে, ওসি আব্দুল লতিফ আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাবা আব্দুল কুদ্দুসকে আটক করে থানায় নেয়া হয়েছে।



এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button