বিনোদন

এবার সালমান খানের সিনেমায় থাকছেন ১০ নায়িকা

বিনোদন ডেস্কঃ

প্রেমিক পুরুষ হিসেবে বলিউডে বেশ পরিচিত রয়েছে নায়ক ‘সালমান খানের’। এ কথা কারোর অজানা নয়। সিনেমার পর্দায় হোক কিংবা বাস্তবে, তার জীবনে প্রেম অবিচ্ছেদ্য অংশ। সিনেমার পর্দায় সাধারণত একজন, কিংবা গল্পের প্রয়োজনে দুজন নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যায় এই নায়ককে।

কিন্তু এবার ঘটছে ব্যতিক্রম কিছু। একজন-দুজন নয়,এক এক করে ১০ জন নায়িকা হাজির হচ্ছেন সালমান খানের সিনেমায়। সিনেমার নাম ‘নো এন্ট্রি ২’। শোনা যাচ্ছে, এই সিনেমার মাধ্যমে নতুন চমক দেবেন ভাইজান।

২০০৫ সালে মুক্তি পাওয়া কমেডি সিনেমা ‘নো এন্ট্রি’। আনিস বাজমি পরিচালিত ওই সিনেমায় অভিনয় করেন সালমান খান, অনিল কাপুর ও ফারদিন খান। তাদের বিপরীতে পর্দা মাতিয়েছেন লারা দত্ত, সেলিনা জেটলি ও বিপাশা বসু।

গুঞ্জন শোনা যাচ্ছে, শিগগিরই সিনেমাটির সিক্যুয়েল আসতে চলেছে। এবারো পরিচালনার দায়িত্ব আনিস বাজমির ওপরই থাকছে। আর মূল আকর্ষণে সালমান খান। এমনকি অনিল কাপুর ও ফারদিন খানও থাকবেন। 

তবে মজার ব্যাপার হলো, তাদের প্রত্যেককেই তিনটি চরিত্রে দেখা যাবে। অর্থাৎ প্রত্যেকের তিন চরিত্রের সঙ্গে একটি করে নায়িকা।

কিন্তু এরপরও তো একজন নায়িকা বেশি। ধারণা করা হচ্ছে, ওই চরিত্রে থাকতে পারে চমক। অতিথি হিসেবে কোনো জনপ্রিয় নায়িকা সে চরিত্রটি ফুটিয়ে তুলবেন। যদিও আনুষ্ঠানিকভাবে সিনেমাটির বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তাই বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button