রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে ফেন্সিডিল বহনকালে এক নারী আটক

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মহানগরীতে বিশেষ কায়দায় বহনকালে ৫০ বোতল ফেন্সিডিল-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোছা: সায়মা খাতুন (২৮) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মো: হবু মিয়ার মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৬ মে, দুপুর সোয়া ২ টার সময় কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব এস এম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই জীবন চন্দ্র বর্মন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াই টায় কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সায়মা খাতুনকে আটক করে। এসময় মহিলা পুলিশ দিয়ে তল্লাশী করে আসামির শরীরের বিভিন্ন জায়গা হতে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button