বিনোদন

পল্লবী নেই, এবার কাকে দেখা যাবে ‘মন মানে না’ সিরিয়ালে

বিনোদন ডেস্কঃ

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কলকাতার জনপ্রিয় সিরিয়াল মন মানে নার গৌরী চরিত্রের অভিনেত্রী পল্লবী দে। পল্লবীর এমন আত্মহননে মহাচিন্তায় পড়ে গেছেন সিরিয়ালপ্রেমীরা। তাদের মাথায় এখন একটাই প্রশ্ন, পল্লবীর পরিবর্তে কে হবে গৌরী? অনেকে ভাবছেন, তার অনুপস্থিতিতে বদলে যাবে না তো সিরিয়ালের এই গল্প।

মন মানে না প্রচারিত হয় কালার্স বাংলা চ্যানেলে। সিরিয়ালটির ভবিষ্যৎ সম্পর্কে এই চ্যানেল ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, অভিনেত্রী গৌরীকে আর কখনই দেখতে পাবে না দর্শক। এই অভিনেত্রীর হঠাৎ এই মৃত্যু দেখিয়ে ইতি টানা হবে চরিত্রটির। সেই সঙ্গে সিরিয়ালটিও আর বেশি দীর্ঘায়িত করার ইচ্ছা নেই তাদের।আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই শেষ করা হবে সিরিয়ালটি । এরপর শুরু হবে তুমি আমার মা নামে নতুন একটি সিরিয়াল। এটি দেখা যাবে ৬ জুন থেকে।

অভিনেত্রী পল্লবীর এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেলটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রীকে নিয়ে তারা লিখেছে, আমরা পল্লবীর আত্মার শান্তি কামনা করছি। ওর শোক সন্তপ্ত পরিবারের জন্য রইল সমবেদনা।

ভারতীয় পুলিশ পল্লবীর এই রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করেছে। তবে তারা গ্রেফতার করেছে তার প্রেমিক সাগ্নিককে। কেননা পুলিশ পল্লবীর আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে সনাক্ত করেছে তাকে। বুধবার (১৮ মে) আদালতে তোলা হয়েছিল সাগ্নিককে। তাকে ৯ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button