ঈদের ছুটিতে সাভারের আশুলিয়ায় উপচেপড়া ভিড় থিমপার্কে
মোঃ নাসিম খান, সাভার প্রতিনিধিঃ
ঈদের ছুটিতে সাভারের আশুলিয়ায় বিনোদনকেন্দ্র দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকালে বৃষ্টির কারণে ঈদের নামাজ শেষে মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। বিকেলের দিকে আবহাওয়া কিছু ভালো হওয়ায় সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত থিমপার্কে ভিড় জমায় দর্শনার্থীরা।
এদিকে খ্যাত ফ্যান্টাসি কিংডমে দেখা গেছে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় । ঈদের পরদিন থেকে হাজার হাজার বিনোদনপ্রেমীর ভিড়ে মুখর হয়ে ওঠে এই থিমপার্ক। বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে বিনোদন কেন্দ্রটি
ছিল কানায় কানায় পরিপূর্ণ।
ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সটিম রেসিং, মেটাল আটলান্টিক ও হেরিটেজ পার্কসহ পাঁচটি বিনোদন কেন্দ্র নিয়ে এবারের ঈদে বর্ণালি সাজে সেজেছে কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। বিশ্বমানের আদলে গড়া উত্তেজনাকর বেশ কিছু রাইডস নিয়ে সাজানো পার্কটি বিনোদনপিপাসু যেকোনও বয়সী মানুষের জন্য জুতসই। ফ্যান্টাসি কিংডমে গিয়ে দেখা যায়, টিকিটের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করেও ক্লান্তি নেই কারও মধ্যে। মজার সব রাইডস উপভোগের জন্য
উন্মুখ সবাই।
ভেতরে প্রায় সব রাইডসে যেন মানুষের মিছিল। এরমধ্যে চরকা বুড়ির চক্করে লোকসমাগম বেশি দেখা গেছে।
দারুণ সব-রাইড থাকায় চমৎকার সময় কেটেছে দর্শনার্থীদের। ফ্যান্টাসি কিংডমে রয়েছে দুই ধরনের প্যাডেল বোড, উত্তেজনাকর রোলার কোস্টার, জায়ান্ট গ্লু, সান্তা মারিয়া, ম্যাজিক কার্পেট, হ্যাপি ক্যাঙ্গারু, বাম্পার কার, ওয়ার্লি বার্ড, বাম্পার বোট, জিপ অ্যারাউন্ড, ওয়াটার অ্যাডভেঞ্চার, ইজি ডিজি, জুজু ট্রেন,রোলার কোষ্টারসহ মজার সব রাইড। খাওয়া-দাওয়ার জন্য আছে ছোট ছোট ফুড কোর্টসহ তিন তারকা মানের
আশুলিয়া, লিয়া রেস্তোরাঁ ও ওয়াটার ক্যাফে।
এদিকে ওয়াটার কিংডমে পরিবার-পরিজন নিয়ে আসা ছোট বড় সবাই আনন্দময় সময় কাটিয়েছে জলকেলিতে। করোনা ভাইরাসের কারণে দুই বছর পার্ক বন্ধ থাকার পর এই ঈদে সবচেয়ে বেশী মানুষ ঘুরতে এসেছে এই
পার্কে। দর্শনার্থীরা জানিয়েছেন সবচেয়ে বেশী করছেন তারা এই ঈদে। ঈদে বিনোদনপ্রেমীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা রাখার পাশাপাশি নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্যান্টাসি
কিংডম কতৃপক্ষ।
বিপুল জনসমাগমকে কেন্দ্র করে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার নর্দন পার্ক ও ঢাকার ধামরাইয়ের আলাদীনস পার্কে দশনার্থীদের উপচে পড়া ভীড় দেখা গেছে।




