রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিলো আরএমপি ডিবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে মহানগর গোয়েন্দ পুলিশ (ডিবি)।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম মুন্সিপাড়া গ্রামের মোঃ আফতাবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন গত ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টায় লক্ষীপুর মোড়ে যাওয়ার পথে হারিয়ে ফেলে। এ সংক্রান্তে রাজপাড়া থানায় একটি হারানো জিডি এন্ট্রি হয়।

জিডি এন্ট্রির পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্তাবধায়নে, পুলিশ পরিদর্শক জনাব মোঃ আশিক ইকবাল এর নের্তৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাদের ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় কাশিয়াডাঙ্গা মোড় হতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে। মোবাইলের মালিক আফতাবুরের নিকট হস্তান্তর করেন।

হারানো মোবাইল ফোন ফিরিয়ে পেয়ে মোঃ আফতাবুর রহমান, আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় সহ ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button